1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

ভালো ফলাফলের জন্য প্রয়োজন মানসম্মত পরিবেশ ও শিক্ষাসামগ্রী: ব্রিটিশ কাউন্সিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১ বার ভিউ

পড়ালেখায় ভালো ফলাফল অর্জনের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও অনুকূল শিক্ষার পরিবেশ, আধুনিক শ্রেণিকক্ষ এবং পর্যাপ্ত শিক্ষাসামগ্রীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) তাহনি ইয়াসমিন।

সোমবার (২০ জুলাই) সিলেট মহানগরীর জিন্দাবাজারে অবস্থিত ইয়েস অ্যাকাডেমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তাহনি ইয়াসমিন বলেন, “পড়ালেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এনভায়রনমেন্ট। সুন্দর-পরিপাটি ক্লাসরুম এবং পর্যাপ্ত ম্যাটেরিয়াল থাকলে একজন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে।”

সম্প্রতি ইয়েস অ্যাকাডেমি থেকে আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী ৭ ব্যান্ড স্কোর অর্জন করায় তাদের প্রশংসা করে তিনি বলেন, “ভালো ফলাফল তো ইয়েস অ্যাকাডেমির শিক্ষার্থীরাই করবে। কারণ এখানে যে মানের ল্যাব, ক্লাসরুম ও শিক্ষা পরিবেশ রয়েছে, তা আমি পুরো বাংলাদেশে এই প্রথম দেখলাম। এমনকি ঢাকাতেও আমি এ ধরনের পরিবেশ খুব কমই দেখেছি।”

তিনি আরও বলেন, সিলেটের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সুনাম বয়ে আনছেন। তাদের সেই যাত্রাকে আরও সহজ করতে প্রয়োজন আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা, যা অর্জনে ইয়েস অ্যাকাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিদর্শনকালে তাহনি ইয়াসমিন ইয়েস অ্যাকাডেমির আধুনিক ক্লাসরুম, ল্যাব, কনফারেন্স রুম, সেমিনার কক্ষ এবং প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন। পরে ব্রিটিশ কাউন্সিল ও ইয়েস অ্যাকাডেমির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শেষে ইয়েস অ্যাকাডেমি থেকে আইইএলটিএস কোর্স সম্পন্ন করে ৭ ব্যান্ড স্কোর অর্জনকারী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা এবং ইয়েস অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল সিলেট অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার মুহিবুর রহমান, অ্যাকাউন্ট সাপোর্ট অফিসার তানজিম সুলতানা তান্নি এবং ইয়েস অ্যাকাডেমি কর্তৃপক্ষ।- বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com