সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনের পিতা, জকিগঞ্জ উপজেলার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, হাতিডহর গ্রামের হাজী আব্দুর রহিম (নেনা হাজী) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার বিকেল ৫ ঘটিকায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাজী আব্দুর রহিম জকিগঞ্জ উপজেলার একজন বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি এলাকায় মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। মরহুমের জানাজার নামাজ রোববার বেলা ২ টা ১৫ মিনিটের সময় হাতিডহর, ছয়ত্রিশ, নগরকান্দি শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার ভাতিজা হাফিজ মাসুক উদ্দিন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, আলেম উলামা, শিক্ষাবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট এমসি কলেজের প্রিন্সিপাল আকমল হোসেন, সহকারী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ইছামতী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, অধ্যাপক মাওলানা ওয়ারিছ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তাপাদার, সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার আমীর কাজী জালাল উদ্দীন, জকিগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মহসিন, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আজিজুল বারী, মাস্টার আহমেদুল কবির, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক মো: হাবিবুর রহমান, প্রমুখ। এছাড়াও অসংখ্য জ্ঞানী-গুণী মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের বড় ছেলে সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এলাকাবাসীসহ সকলের নিকট পিতার মাগফেরাত কামনা করে দুয়া চান। উল্লেখ্য মরহুমের ওসীয়ত অনুযায়ী জানাজার পুর্বে কেউ বক্তব্য রাখেননি। জানাজার নামাজ শেষে দুয়া পরিচালনা করেন, কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকার আপামর মানুষের নিকট একজন মান্যবর ব্যাক্তি ছিলেন।
নকশী বাংলা ফাউন্ডেশনের শোক প্রকাশ:
নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।