1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

সিলেটে জাগরণ সাহিত্য পরিষদের সাহিত্য সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

সিলেট নগরীর মজুমদার পাড়া যুব সংঘের কার্যালয়ে ‘জাগরণ সাহিত্য পরিষদ’-এর আয়োজনে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সাহিত্য আসর সম্পন্ন হয়।
জাগরণ সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হকের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক, ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফের সঞ্চালনায় আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক প্রফেসর ডক্টর নৃপেন্দ্র লাল দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কবি জুঁই ইসলাম।
আসরে আলোচনায় অংশ নেন সবুজ সেনা সংঘের সাবেক সভাপতি শেখ মঈনউদ্দীন এবং মজুমদার পাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক শামীম আহমদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু ইউসুফ মোহাম্মদ সাদেক, আখতারুজ্জামান ইমন ও শোয়েব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দিদারুল হক নয়ন। সাহিত্য আসরে অন্যান্যের মধ্যে তৈয়ব আলম, মো. আক্তার হোসেন, সোহরাব মিয়া, সাকিন আহমদ স্বাধীনসহ সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শুভানুধ্যায়ী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com