1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

রোটারী মানবতার কল্যাণে কাজ করছেন জেলা জজ শারমিন নিগার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অগাস্ট) দুপুর ২টায় সিলেট নগরীর জজ কোর্ট আঙ্গিনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মহানগর দায়রা জজ মুন্‌সী আব্দুল মজিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাঃ ইমাম হাসান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভূঁঞা, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারীয়ান পিপি এড. সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি জাকির চৌধুরী, গো গ্রিণ প্রজেক্ট এর কনভেনার রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একেএম সামিউল আলম,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল হক,কো-অর্ডিনেটর (অ্যাডমিন)  রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারীয়ান পিপি আব্দুল বাছিত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এসব কর্মসূচি পালনের পাশাপাশি রোটারি পাবলিক ইমেজ নিয়েও ক্লাবগুলোকে কাজ করতে হবে। যাতে করে সকলেই রোটারি কার্যকলাপ সম্পর্কে অবহিত থাকেন। রোটারীয়ানরা নিজেদের টাকা দিয়ে মানবতার কল্যাণে কাজ করছে, যা প্রশংশনিয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির সভাপতি রোটারিয়ান তানভীর আহমদ।

এসময় পিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, সবুজ ও পরিচ্ছন্ন সিলেট গড়তে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রোটারি ক্লাব অব সিলেট সিনার্জি পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই কর্মসূচি তারই অংশ। আমাদের রোটারীর লক্ষ্য—সবুজে ঘেরা, বাসযোগ্য একটি সিলেট বিনির্মাণ।

রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির  রোটারীয়ান পিপি, কো-অর্ডিনেটর (এডমিন) এডভোকেট এম এ সালেহ চৌধুরীর এর সহযোগিতায় বৃক্ষরোপন অনুষ্ঠানে ক্লাব সিপি, ডেপুটি কোওর্ডিনেটর ডিজাস্টার ম্যানেজমেন্ট হাফিজ আব্দুর রহমান, পিপি ডেপুটি কোওর্ডিনেটর এডমিন, সৈয়দ ফরহাদুর রব, পিপি এসিস্ট্যান্ট কোওর্ডিনেটর ইকবাল হোসেন, ক্লাবের ট্রজারার রোটারিয়ান দেলোয়ার হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এপেক্সিয়ান এডভোকেট কবির আহমেদ,  এডভোকেট আলমগীর হোসেন, ডা শাহিন আলম, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।  রোটারিয়ানরা সিলেট জেলা ও দায়রা জজ এর মসজিদের সামনে ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন। জেলা জজ বাসভবনের পাশে রোপণের জন্য ৫০ টি চারা প্রদান করপন। পর্যায়ক্রমে ১০ হাজার বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com