1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

গোলাপগঞ্জে বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

 গোলাপগঞ্জে পূবালী ব্যাংক (পিএলসি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালন করেছে। এর পাশাপাশি শতাধিক বৃক্ষরোপণ করা হয়। মঙ্গলবার (২৫ আগষ্ট)  দিনব্যাপী গোলাপগঞ্জের বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করা হয়। মূলত ব্যাংকটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জে এসব কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার সকালে দিনব্যাপী কর্মসূচিতে বিদ্যালয়টির হল রুমে ব্যাংকিং সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, বরং রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।

তিনি আরোও বলেন, পূবালী ব্যাংকের এই সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষক মুমিন ফারুকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও পূবালী ব্যাংক পিএলসি ঢাকা দক্ষিণ শাখার ব্যবস্থাপক মোঃ স্যামুয়েল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমএ ছায়াদ, সিলেট আঞ্চলিক শাখার আরআরএম মাহিম উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি ঢাকা দক্ষিণ শাখার অফিসার জাহানারা বেগম, এলাকার প্রবীণ মুরুব্বী রশিদ আলী প্রমুখ। তাঁরা আধুনিক ব্যাংকিং সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর বিদ্যালয়ের মাঠে ছাত্র ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা আরোও জানান, মূলত মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সেবা তুলে ধরে ক্যাশলেস সোসাইটি তৈরি করতে এই কর্মসূচি। দিনব্যাপী ছাত্র ছাত্রীদের মধ্যে আর্থিক সচেতনতা সৃষ্টি করা হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা শেষে শতভাগ সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রদের ব্যাংক হিসাব খোলার মাধ্যমে সঞ্চয়ে উৎসাহিত করা হয়েছে। বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com