1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

মুসলিম চা-শ্রমিকদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার ভিউ

সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের হিলুয়াছড়া চা-বাগানের মুসলিম শ্রমিকদের মধ্যে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। প্রতিটি ফুডপ্যাকে ছিল খেজুর, চানা, ডাল, তেল, পেয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশী বাংলা ফাউন্ডেশনের দাতা সদস্য ও আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর শাহ ফয়ছল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: আব্দুল হাফিজ শাফী, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ও মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু ও মিডিয়া কর্মী রাইয়্যান চৌধুরী।

অনুষ্ঠানে নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। পুরো রামাদান মাসে সিলেটের অসহায় মানুষের মাঝে আমাদের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাওম পালনকারী অসহায় মানুষকে ইফতার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের উচিত আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। যারা নকশী বাংলা ফাউন্ডেশনের ফুড প্যাকেজ বিতরণে সহযোগিতা করেছেন আল্লাহ তায়ালা যেনো তাদেরকে উত্তম প্রতিদান দান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com