1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা শাখার ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩০ বার ভিউ

জুলাই আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা এবং ২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ (১৮ জুলাই) বাদ আসর, মোগলাবাজার জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন,এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান নোমান।
এছাড়াও আলোচনা পেশ করেন রেঙ্গা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নুরুল হক ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন এই প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন হয়—সে লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শাখা সভাপতি শফিউল আলম তুহিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com