1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

সিলেটস্থ হৃদয়ে জকিগঞ্জ সিলেট’র আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩ বার ভিউ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

১৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ০৮ মার্চ, রবিবার বিকাল ৫ ঘটিকায় নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহিদুর রহমান-এর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সম্মানিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাহীন আহমদ,
জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার,
সিলেট জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার আলম, সিলেট জেলা কম্বাইন্ড রাইটার্স কমিউনিটির সাধারণ সম্পাদক ডাঃ মুস্তাফা আহমদ আজাদ, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রাজু, জকিগঞ্জ একতা ফোরামের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চুনু,
বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম মুনসী, সচেতন জকিগঞ্জের আহ্বায়ক মাজহারুল ইসলাম জয়নাল,সদস্য সচিব সাংবাদিক মো. হাবিবুর রহমান, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ, জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করেন জামেয়া দরগাহ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com